২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ ঢাবি ছাত্রলীগ কর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আরিফ নামে এক ছাত্রলীগকর্মীকে রিভলবারসহ সোমবার আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আরিফ নামে এক ছাত্রলীগকর্মীকে রিভলবারসহ সোমবার আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিার্থী আরিফ সূর্যসেন হলে থাকেন। কোতোয়ালী থানার ডিউটি অফিসার মো. রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জ থেকে মোটর সাইকেলে করে আসার সময় বাবু বাজার ব্রিজের চেক পোস্টে আরিফকে থামানো হয়। এ সময় তার কোমরে একটি রিভলবার পাওয়া যায়। অস্ত্রটি কোন দেশে তৈরি তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আরিফের মোটর সাইকেল ও দুটি মোবাইল সেট পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান রকিবুল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৬ ঘ.