২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-পানির দাবিতে ঢাবি হলে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা হল গেটের বাইরে অবস্থান নিয়ে সোমবার রাত ৯ টা থেকে বিক্ষোভ শুরু করে। এরপর পাশ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরাও বিক্ষোভ-মিছিল করতে থাকে। ছাত্রীরা জানান, কয়েক সপ্তাহ ধরে দুটি হলে পানি ও বিদ্যুতের মারাত্মক সমস্যা চলছে। হল শিক্ষকদের বারবার বলেও এর কোনো প্রতিকার হয়নি বলে তারা অভিযোগ করেন। রাতে দাবি-দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভের কর্মসূচি ছিল তাদের। কিন্তু ভিসির বাসভবন অভিমুখে রওনা দিতে গেলে হল শিক্ষকরা তাদের বাধা দেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোষ্ট অধ্যাপক ফরিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীদের হলের ভেতরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। পানির চাহিদা মেটানোর জন্য কলাভবন থেকে প্রতিদিন ২ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া সমস্যা সমাধানে ওয়াসা এবং ডেসা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এইচএ/২২৫৭ ঘ.