২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের মিছিলে থাকা চবি শিক্ষকের মামলা প্রত্যাহার দাবি

জামায়াত ও ছাত্রশিবিরকর্মীদের সঙ্গে মিছিল করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

চট্টগ্রাম, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত ও ছাত্রশিবিরকর্মীদের সঙ্গে মিছিল করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ন ম মুনীরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় সমিতি। গত ১২ ফ্রেব্র"য়ারি জামাল খান এলাকায় ছাত্রশিবিরের মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মুনীর ওই মিছিলে অংশ নেন। সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় মুনীরকে আসামি করা হয়। রোববার সংবাদ সম্মেলন শেষে শিক্ষক সমিতি নগরীতে মৌন মিছিল করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নছরুল কাদির। এসময় সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন। মুনীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না হলে শিক্ষক সমিতি কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ১১ ফেব্র"য়ারি ষোল শহর রেলস্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন মাসুম নিহত হন। পরদিন তার লাশ দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান অধ্যাপক আ ন ম মুনীর। এসময় তিনি জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে মিছিল করে জামাল খান এলাকায় যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১৩১ ঘ.