জাবি, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীকে লাঞ্ছিত করার অভিযোগ তন্ময় কুমার রায় নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকার ও রাজনীতি বিভাগের শেষ বর্ষের ওই ছাত্রকে বহিষ্কারের খবর জানানো হয় মঙ্গলবার।
তন্ময়ের বিরুদ্ধে সহপাঠীকে যৌন নিপীড়নের অভিযোগ এনে তা তদন্তে ওই বিভাগের ৩৭ জন শিক্ষার্থী গত রবিবার বিভাগের সভাপতির কাছে আবেদন করেন।
এ প্রেক্ষিতে বিভাগের গঠিত দুই সদস্যের সত্যাসত্য কমিটি মঙ্গলবার বিকেল ৫টায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম।
৬ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঞ্ছনার ঘটনা বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সহকারী প্রক্টর কে এম মহিউদ্দিনের প্রতিবেদন ও পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের 'অভিযোগ কমিটি' কিংবা প্রশাসনের কাছে মঙ্গলবার পর্যন্ত সংশ্লি
bdnews24