ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে সোমবার তার সহযোগীদের হাতে অবরুদ্ধ হয়েছেন।
সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রিপনকে অবরুদ্ধ করেন ছাত্রলীগের অন্য কয়েকজন কেন্দ্রীয় নেতা।
বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভা শেষে বেরিয়ে যাচ্ছিলেন তিনি।
রিপন বেরিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া তাকে থামিয়ে তার সা
bdnews24