২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল ইমেইলে পাওয়া যাবে

২০১০ সালের এসএসসি পরীক্ষার ফল শিক্ষার্থীদের ইমেইলে জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের এসএসসি পরীক্ষার ফল শিক্ষার্থীদের ইমেইলে জানাবে শিক্ষা মন্ত্রণালয়। ইমেইলে ফল পেতে চাইলে বঙ্গবন্ধু নভোথিয়েটারে বৃহস্পতিবার শুরু হওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। ফলের সঙ্গে সব বিষয়ে শিক্ষার্থীর পাওয়া নম্বরও জানানো হবে। বঙ্গবন্ধু নভোথিয়েটারে বিনামূল্যে এ রেজিস্ট্রেশন চলবে তিনদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯২৯ ঘ.