২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার শাটল ট্রেনে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগকর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 03:48 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার শাটল ট্রেনে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগকর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে সংঘর্ষের দায়ে ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্র"পের তিন কর্মীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে আতাউল মান্নানকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আটক তিন শিক্ষার্থী নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর চন্দন কুমার পোদ্দার। মারামারিতে আহত সমাজতত্ত্ব বিভাগের আবদুল মালেক ও ইতিহাস বিভাগের সরোয়ার আজম বগিভিত্তিক ইউরেকা গ্র"পের সদস্য। তাদের চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। বহিষ্কৃত আতাউল রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র। আটক অন্য দুই ছাত্র হলেন একই বিভাগের আমিন উল হাসান মাহমুদ ও মার্কেটিং বিভাগের আরিফ হোসেন। এরা তিনজনই ড্রিম বয়েজ গ্র"পের সদস্য। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি আতাউলকে বহিষ্কার এবং অন্য দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে শাটল ট্রেনের চতুর্থ বগিতে আসন দখল নিয়ে ছাত্রলীগের এই বগিভিত্তিক দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারির সময় লোহার রডসহ উল্লেখিত তিন ছাত্রকে আটক করা হয় বলে জানান গিয়াসউদ্দিন। ক্যাম্পাসে ছাত্রলীগের গণস্বাক্ষর কর্মসুচি বানচালের জন্য ছাত্রলীগে ঢুকে যাওয়া শিবির ও ছাত্রদলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/২১৩০ ঘ.