২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জিপিএ ৩' সনাতন প্রথম বিভাগের সমান

এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার জিপিএ নম্বরের সঙ্গে সনাতন বিভাগীয় পদ্ধতির ফলাফলের সমন্বয় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার জিপিএ নম্বরের সঙ্গে সনাতন বিভাগীয় পদ্ধতির ফলাফলের সমন্বয় করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন সমন্বয় অনুযায়ী, জিপিএ ৩ বা তার বেশি হলে তা সনাতন বিভাগীয় পদ্ধতির প্রথম বিভাগের সমান হবে। জিপিএ ২ থেকে ৩ বা এর চেয়ে কম হলে দ্বিতীয় বিভাগের সমান হবে। জিপিএ ১ থেকে ২ বা এর কম হলে তা তৃতীয় বিভাগের সমান হবে। ২০০৯ সালের ২ জুনও একবার জিপিএ ও সনাতন পদ্ধতির ফল সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়। সেই সমন্বয় সংশোধন করে এ নতুন সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমন্বিত ফলাফল ঠিক থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৩১ ঘ.