রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষের (স্নাতক) ক্লাস শুরু হবে আগামী ৭ মার্চ।
রুয়েটের এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ থেকে ক্লাসের সময়সূচি জেনে নিতে বলা হয়েছে।
এছাড়া রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে ধারণা নিতে সব শিক্ষার্থীকে ৬ মার্চ সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে উপস্থিত থাকতে বলেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর পর টানা দুই সপ্তাহ কেউ অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24