২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র ৩ হলে তল্লাশি, জিহাদি বই উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি হলে রোববার তল্লাশি চালিয়ে দু'টি লাইব্রেরির সন্ধান পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি হলে রোববার তল্লাশি চালিয়ে দু'টি লাইব্রেরির সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন কক্ষ থেকে প্রায় ছয় হাজার জিহাদি ও ইসলামী বই, লোহার রড, পাথর, সিল-প্যাড, শিবিরের গোপন কাগজপত্র, ছাত্রলীগ কর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়। শহীদ শামসুজ্জোহা, সৈয়দ আমীর আলী ও জিয়াউর রহমান হলে রোববার ১১টার দিকে এ তল্লাশি অভিযান শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। পরে ওই তিন হলের ২২টি কক্ষ সিলগালা করে দেয় হল প্রশাসন। শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মর্ত্তুজা খালেদ বলেন, বেলা ১১টার দিকে হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরিফুল আলমের কক্ষে (২০৭) শিবিরের রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান স্মৃতি পাঠাগারের সন্ধান পাওয়া যায়। এ পাঠাগার থেকে পুলিশ প্রায় পাঁচ হাজার জিহাদি ও ইসলামী বই, ম্যাগাজিন, সিডি, চাঁদা আদায়ের রশিদ, অ্যালবাম, সীল-প্যাডসহ বিভিন্ন গোপন কাগজপত্র উদ্ধার করে। শরিফুজ্জামান নোমানী গত বছরের ১৩ মার্চ শিবির-ছাত্রলীগ সংঘর্ষে নিহত হন। এই হলের ১৪৪, ২০৯, ২২৯, ২৩১ ও ২৪৯ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে শতাধিক জিহাদি ও ইসলামী বইও উদ্ধার করে। ২৫০ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় ওই হলের ছাত্রলীগকর্মী আলী রেজা ফারুক, রঞ্জন, ওমর ফারুক, মাহবুবুর, ইকবাল, আনিসুর রহমান ও খায়ের মাহমুদের নামের একটি তালিকা। শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ রেজাউল করিম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের কক্ষ (১৩৫) থেকে একটি লোহার রড ও বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। পরে ওই হলের ২০৩, ২০৬, ৩০৬ ও ৪১০ নম্বর কক্ষ থেকে আরো কিছু জিহাদি ও ইসলামী বই, শিবিরের প্রকাশিত বেশ কিছু ক্যালেন্ডার ও পোস্টার উদ্ধার করে। সৈয়দ আমীর আলী হলে তল্লাশি শুরু হয় সন্ধ্যার আগে। এই হলের শিবির সভাপতি মো. আরিফের ১৫৮ নম্বর কক্ষ থেকে একটি টেলিফোন সেট, একটি হ্যাক্সোব্লে