২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি: ২৩ শিবিরকর্মী কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তারকৃত ২৪ শিবিরকর্মীর মধ্যে ২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 05:36 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তারকৃত ২৪ শিবিরকর্মীর মধ্যে ২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পদ্মা, সুরমা, উত্তরা, অনামিকা, জি আর রহমান ও খতিব মঞ্জিল কটেজ থেকে এসব শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় এসব কটেজ থেকে বিপুল পরিমান লাঠিসোটা, রড ও পাথরসহ শিবিরের গোপনীয় কিছু কাগজ ও বইপত্র উদ্ধার করা হয়। পুলিশের উপর হামলা ও সহিংসতা ঘটানোর পরিকল্পনার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে- শুরুতে পুলিশ এ কথা জানালেও হাটহাজারী থানার ওসি ইসমাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শনিবার বিকালে জেলার বিচার বিভাগীয় হাকিম আক্তার হোসেন একজনকে জামিন দিয়ে বাকি ২৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন পেয়েছেন মাহমুদ শাহরিয়ার নামে একজন। আদালত ১৪ ফেব্র"য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএল/এমএসবি/২৩৩৪ ঘ.