সিলেট, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে 'ইয়ুথ ফর চেইঞ্জ' নামের একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্বদ্যিালয়ের প্রক্টরিয়াল বডির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম এ গণি বলেন, হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ইয়ুথ ফর চেইঞ্জ'র কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এই সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ইয়ুথ ফর চেইঞ্জ'র সঙ্গে সংশ্লিষ্টরা নতুন নামে কোনো সংগঠনের কার্যক্রম শুরু করলে তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
হিজবুত তাহরির'র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত চারদিনে এই বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। অপর তিনজন এখনো আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24