২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু বকরের মৃত্যু নিয়ে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর 'হত্যাকারীদের' গ্রেপ্তার ও বিচার এবং প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর 'হত্যাকারীদের' গ্রেপ্তার ও বিচার এবং প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন। সরকারী দল সমর্থিত সংগঠন ছাত্রলীগের অন্তর্কোন্দলের সময় আবু বকর গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে 'নির্যাতন বিরোধী শিক্ষার্থীবৃন্দ'। মিছিলটি কলা ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার নিচে এসে মিলিত হয়। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তারা অবিলম্বে বকর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বকরের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য সচিব কে এম সাইফুল ইসলাম খান এবং এফ রহমান হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। বেলা সাড়ে ১২ টার দিকে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। টিয়ার শেলের আঘাতে আবু বকরের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৫৫ঘ.