২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে রোববার ছাত্রদলের ধর্মঘট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 01:23 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকালে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলা হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করে তারা। সোমবারের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের মৃত্যু উপলক্ষে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে যেসব দাবিতে নতুন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই আছে গত মাসে ছাত্রদল সভাপতির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দান। সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে