২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তক উৎসব দিবস ১ জানুয়ারি

আগামী ১ জানুয়ারি দেশে প্রথমবারের মতো পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ জানুয়ারি দেশে প্রথমবারের মতো পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হবে। একইদিন সারাদেশে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে ২০১১ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই দিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবসের উদ্বোধন ঘোষণা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৬৫৪ ঘ.