২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ১০ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীর প্রথমবর্ষের ক্লাস আগামী ১০ জানুয়ারি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীর প্রথমবর্ষের ক্লাস আগামী ১০ জানুয়ারি শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ জানুয়ারি থেকে প্রথমবর্ষে ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে ১৭টি গুচ্ছে ৪৭টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৮০৪ ঘ.