২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতির নির্বাচন বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আফসার আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।" শিক্ষক সমিতির পাঁচ কর্মকর্তা ও ছয়জন সদস্য নির্বাচনে ভোট দেবেন ৬৪৫ জন। এরমধ্যে প্রথম দফায় গত বৃহস্পতিবার ৫৬ জন ও দ্বিতীয় দফায় সোমবার ৯৫ জন আগাম ভোট দিয়েছেন। শিক্ষক সমিতির বার্ষিক এই নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী দল সমর্থিত শিক্ষকরা হলুদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকরা নির্বাচন করছেন সাদা প্যানেলে। সভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রুহুল আমিন। অপরদিকে সাদা প্যানেলের প্রার্থী জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হলুদ দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী এবং সাদা দলের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২১৫৭ ঘ.