২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। (বিস্তারিত )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu এ পাওয়া যাবে। 'খ' ইউনিটে এবার ৩২২টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ১৫,৪৬০। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে জাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। এ ইউনিটের ফলাফলে নির্ধারিত আসনের চেয়ে মেধা অনুযায়ী ১০ গুণ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে, গত ২৪ অক্টোবর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টে মাদ্রাসা শিক্ষার্থীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২০ অক্টোবর 'খ' ও 'গ' ইউনিটের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে । পরে হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি নতুন এই তারিখ ঘোষণা করে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এবং একই দিন ফল প্রকাশ করা হয়। ইতিমধ্যে খ ও গ ইউনিট বাদে অন্য সব ইউনিটের ভর্তি প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০০ ঘ.