২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির স্থগিত ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর এবং 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর এবং 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে। মাদ্রাসা শিক্ষার্থীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গত ২০ অক্টোবর 'খ' এবং 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪৩ ঘ.