২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আলোকচিত্র প্রদর্শনী 'উত্তাল একাত্তর'

বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'উত্তাল একাত্তর' শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'উত্তাল একাত্তর' শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রদর্শনী সকাল ১০টায় সিনেট ভবনের দক্ষিণ চত্বরে শুরু হয়। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। প্রদর্শনীতে দুই শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে বিজয় দিবস উপলক্ষে সিনেট ভবনের উত্তর চত্বরে বিভিন্ন ছোট কাগজের উদ্যোগে একদিনের একটি বই মেলাও অনুষ্ঠিত হয়। এতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখা, ছোট কাগজ 'ধ্র"ব', 'চিহ্ন'সহ ১০টি স্টল স্থান পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৬ ঘ.