চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান এক আদেশে নিয়মিত উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত ড. মো. আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিকালে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
চবি'র ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন পেয়ারু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ আদেশ দেন।
চলতি দায়িত্বের পাশাপাশি তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আখতার হোসেন জানান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি অধ্যাপক আলাউদ্দিন চবি'র উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেন।
উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম ২৮ নভেম্বর রাতে অসুস্থতাজনিত কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০২৯ ঘ.
bdnews24