২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার 'ডি' ইউনিটে সর্বোচ্চ ৫৩৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে এইচএসসি বা সমমান পরীক্ষার এক সেট ফটোকপিসহ মূল প্রবেশপত্র ও নিবন্ধন পত্র আনতে হবে। এছাড়া দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির (সত্যায়িত করার প্রয়োজন নেই) পেছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখে সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় আসন বিন্যাসের তালিকা: ৪০০০০১ থেকে ৪০২০৯৭ পর্যন্ত বিজ্ঞান ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪০২০৯৮ থেকে ৪০৩০৪৪ পর্যন্ত এবং ৪২৭৭০১, ৪২৭৭০২, ও ৪২৭৭০৩ প্রাক্তন বিজনেস স্টাডিজ ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪০৩০৪৫ থেকে ৪০৪১৪৪ পর্যন্ত কলা ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪০৪১৪৫ থেকে ৪০৪৯৭৪ পর্যন্ত সামাজিক বিজ্ঞান ভবন-১ ও ২, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪০৪৯৭৫ থেকে ৪০৬৭৯৪ পর্যন্ত ৭ম তলা নতুন ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৪০৬৭৯৫ থেকে ৪০৯২৩৯ পর্যন্ত কবি নজরুল সরকারী কলেজ, ৪০৯২৪০ থেকে ৪১০৩৪৩ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজ, ৪১০৩৪৪ থেকে ৪১২৪৩৫ পর্যন্ত সরকারী শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, ৪১২৪৩৬ থেকে ৪১৪৪৩৫ পর্যন্ত শেখ বোরহানউদ্দিন কলেজ, ৪১৪৪৩৬ থেকে ৪১৫৫৮৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৪১৫৫৮৬ থেকে ৪২১৫৯৩ পর্যন্ত ইডেন কলেজ এবং ৪২১৫৯৪ থেকে ৪২৭৭০০ রোল নম্বর পর্যন্ত