ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সোমবার শেষ হয়েছে। এ বছর প্রাথমিক ও ইবতেদায়ীতে দু'লাখ ৮১ হাজার একশ ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
এ বছর ২৫ লাখেরও বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পুরো পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য মোট ছয়শ ৬১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কার হয়েছে পাঁচশ ৯৪ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কার হয়েছে ৬৭ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দু'লাখ ১৪ হাজার পাঁচশ ৫৬ জন। ইবতেদায়ীতে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার পাঁচশ ৬৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২০১ ঘ.
bdnews24