ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের হরতালের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর নির্ধারিত কোনো পরীক্ষা হবে না।
অনিবার্য কারণে এ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে।
স্থগিত পরীক্ষার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও কার্জন হল কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং বাংলাদেশ হেলথ প্রফেসন্স ইনস্টিটিউট-এর সাভার কেন্দ্রের কোর্স, সেমিস্টার ও সনাতন পদ্ধতির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24