২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অধীন ব্যবসা শিক্ষা অনুষদের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরীক্ষা হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 04:10 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অধীন ব্যবসা শিক্ষা অনুষদের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরীক্ষা হয়েছে শুক্রবার। সকাল ১০টায় ২১টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৩০ আসনের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও গ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী জামাল উদ্দিন আহমেদসহ জেষ্ঠ্য শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ পরীক্ষায় মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্রাহক যন্ত্র সঙ্গে নিয়ে হলে প্রবেশ করায় নিষেধাজ্ঞা ছিলো। গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটজন ছাত্রকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২৫ ঘ.