২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপজেলায় তিন হাজার ভুয়া পরীক্ষার্থী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত কয়েকদিনে বেশ কয়েকজন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই আনন্দ স্কুলের। কুড়িগ্রামের তিন উপজেলায় ভুয়া পরীক্ষার্থী সনাক্তের বিষয়টি জানাচ্ছেন প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 02:56 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

কুড়িগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুড়িগ্রামের তিন উপজেলায় অন্তত তিন হাজার ভুয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে। এদের প্রায় সবাই সরকারি অর্থায়নে বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী। ঝরে পড়াদের জন্যই সমন্বিত শিক্ষা প্রকল্প (রক্স) এর আওতায় সান্ধ্যকালীন এই স্কুলের ব্যবস্থা। মঙ্গলবার এক যোগে প্রাথমিক ও মাদ্রাসার এবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু হয়। সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ। তবে প্রথমদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলো প্রায় আড়াই লাখ শিক্ষার্থী। পরীক্ষার দ্বিতীয়দিন বুধবার পর্যন্ত বিভিন্ন স্থানে বেশ কয়েকজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের অনেককে জরিমানা করা হয়। প্রসাশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে সদর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় আনন্দ স্কুল কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় সাত থেকে ১৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও ঝরে পড়াদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এই তিনটি উপজেলায় আনন্দ স্কুলের ১১ হাজার ২৪ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজারের বেশি ভুয়া বলে ধরা পড়েছে। এই স্কুলগুলো থেকে