২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততার দায়ে শিক্ষক-সেরেস্তাদারসহ ৭ জনকে সাজা

উত্ত্যক্ত করার অপরাধে এক স্কুলশিক্ষক ও আদালতের এক কর্মচারীসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অপরাধে এক স্কুলশিক্ষক ও আদালতের এক কর্মচারীসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: হাকিমপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাফেউল ইসলাম রিটন (৪০) নামে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রিটন হাকিমপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক। রোববার বিকাল ৪টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তার কার্যালয়ে গঠিত আদালতে এ রায় দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেলা ১২টার দিকে উপজেলা সদরের চারমাথায় সিএন্ডএফ এজেন্ট মেসার্স সামিয়া করপোরেশনের কার্যালয় থেকে ভ্রাম্যমান আদালত রিটনকে আটক করে। হাকিমপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ও শম্ভু দাস সুমন এসময় উপস্থিত ছিলেন। রোববার উপজেলার হিলি স্থলবন্দর এলাকার কামরুল ইসলাম ইউএনও'র কাছে অভিযোগ করেন, "গত ১২ নভেম্বর তার মেয়ে স্কুলে রিটনের কাছে প্রাইভেট পড়তে গেলে সে তাকে পাশের রুমে ডেকে কু-প্রস্তাব দেয়। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী।" তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে তার মেয়ে লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আদালতের রায়ের পর রিটনকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালী: উত্ত্যক্ত করার অভিযোগে বেগমগঞ্জ উপজেলায় আমজাদ হোসেন (২৮) নামে আদালতের এক কর্মচারীকে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমজাদ একলাশপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের সেরেস্তাদার। রোববার সকালে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-খাজা আলামিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত গঠন করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ সাজা ঘোষণা করেন। অন্যদিকে রোববার সদর উপজেলার বিনোদপুর গ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন সহোদর ভাইকে কারাদণ্ড ও জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্তরা হলো- সরাফত উলা শাহীন (২৫), রহমত উল