চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১০- ১১ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণীতে ভর্তির মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) আকম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম বর্ষে ভর্তির মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তিনি জানান, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মেধাক্রম অনুসারে মৌখিক পরীক্ষা হবে।
'এ' ইউনিটের মৌখিক পরীক্ষা হবে বিজ্ঞান অনুষদে। ৯২-৬৬ নম্বরপ্রাপ্তদের পরীক্ষা ২৪ নভেম্বর এবং ৬৫-৬১ প্রাপ্তদের পরীক্ষা ২৫ নভেম্বর হবে।
'এফ' ইউনিটে ৮৪-৬৩ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ২৭ নভেম্বর ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেটাল সায়েন্সেস ইনস্টিটিউটে হবে।
'এইচ-১' ইউনিটে ৭৯-৬৫ এবং 'এইচ-২' ৫৬-৪০ এবং 'এইচ-৩'-ইউনিটের ৬১-৪৮ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা জীব বিজ্ঞান অনুষদে ২৮ নভেম্বর হবে। 'জি'-ইউনিটে ৭৭-৫৪ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ ইনস্টিটিউটে হবে ৩০ নভেম্বর।
'সি-২' ইউনিটে ৭৩-৫৩ এবং 'সি-৩' ইউনিটে ৬৮-৪৮ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা হবে বাণিজ্য অনুষদে ১ ডিসেম্বর। 'সি-১' ইউনিটে ৭৯-৬৫ প্রাপ্তদের ২ ডিসেম্বর, ৬৪-৬১ প্রাপ্তদের ৪ ডিসেম্বর এবং ৬০-৫৯ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ৫ ডিসেম্বর বাণিজ্য অনুষ্ঠিত হবে।
'বি-১' ইউনিট ৮০-৬৪ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ৪ ডিসেম্বর ও ৬৩-৬২ প্রাপ্তদের ৫ ডিসেম্বর কলা অনুষদে হবে। 'বি-২' ইউনিটে ৭৭-৫৪ (আরবী), ৭৩-৩৫ (প্রাচ্যভাষা), ৬১-৪৬ (নাট্যকলা) এবং ৭৪-৪১ (চারুকলা) প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ৬ ডিসেম্বর কলা অনুষদে হবে।
'ডি-১' ইউনিটে ৮১-৬০ প্রাপ্তদের ৭ ডিসেম্বর, 'ডি-৩' ইউনিটের ৮১-৬৪ প্রাপ্তদের ৮ ডিসেম্বর এবং 'ডি-২' ইউনিটে ৭৬-৫৭ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ৯ ডিসেম্বর সমাজ বিজ্ঞান অনুষদে হবে। 'ই' ইউনিটে ৬৩-৫১ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ১১ ডিসেম্বর আইন অনুষদে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24