২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অপহরণের' পরদিন স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

'অপহরণের' একদিন পর সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সাতক্ষীরা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অপহরণের' একদিন পর সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। এ সময় ওই অপহরণ মামলার আসামি আফজাল হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেয়েটিকে (১৬) অপহরণ করা হয় বলে তার বাবা অভিযোগ করেন। শনিবার উপজেলার তৈলকুপি গ্রামের আফজালের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং আফজালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার নাঙ্গলঝারা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেয়েটিকে কালারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের হাতিয়াভাঙ্গা থেকে আফজাল অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায় বলে মেয়েটির বাবা মামলায় অভিযোগ করেন। কলারোয়া থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.