২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'খ' ইউনিটের সাক্ষাতকার শুরু ২৭ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাতকার শুরু হবে ২৭ নভেম্বর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাতকার শুরু হবে ২৭ নভেম্বর থেকে। প্রাথমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় থাকা প্রথম ২,৪০০জনকে ডাকা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৭ নভেম্বর সাক্ষাতকারে অংশ নেবেন মেধাক্রম এক থেকে ৪০০ পর্যন্ত, ২৮ নভেম্বর মেধাক্রম ৪০১ থেকে ৮০০, ২৯ নভেম্বর মেধাক্রম ৮০১ থেকে ১,২০০, ৩০ নভেম্বর মেধাক্রম ১,২০১ থেকে ১,৬০০, ১ ডিসেম্বর মেধাক্রম ১,৬০১ থেকে ২,০০০ এবং ২ ডিসেম্বর মেধাক্রম ২,০০১ থেকে ২,৪০০ পর্যন্ত। নাট্যকলা বিভাগ এবং সঙ্গীত বিভাগের সাক্ষাতকার গ্রহণের তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ২ ডিসেম্বরের মধ্যে যেসব বিভাগের আসন পূর্ণ হবে না তাদের সাক্ষাতকারের তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯০৮ ঘ.