রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সোমবার আরো ছয় ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালযের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
ইউনিটগুলো হলো: 'সি-১' (রসায়ন, প্রাণ রসায়ন এবং ফার্মেসী), 'ই-১' (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং ফোকলোর), 'ই-২' (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট), 'এফ-১' (ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান), 'এফ-৩' (ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা) এবং 'এইচ' (অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্র অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিারিং বিভাগ)।
এ নিয়ে ১৩ ইউনিটের ফল প্রকাশিত হলো। ১৭টি ইউনিটের মধ্যে এর আগে 'এ-৩' 'এ-৪' 'এ-৫', 'বি' 'সি-২' 'এফ-২', 'জি' ইউনিটের ফল প্রকাশিত হয়।
গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৪৭টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি অনুষদভূক্ত ১৭টি ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৩৭০ আসনের বিপরীতে ১ লক্ষ ৭৩ হাজার ৩১৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০০ ঘ.
bdnews24