২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সিলেট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে (admission@sust.edu) পাওয়া যাবে। এছাড়া ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে ফোন করেও ফল পাওয়া যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি কমিটির সদস্য সচিব ড. দ্বিপেন দেবনাথ বলেন, "এবার 'এ' ইউনিটে (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ৫৯৫ জন এবং 'বি' ও 'বি'-১ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৭৩৫ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।" তিনি জানান, এছাড়া প্রথম বারের মত চালু হওয়া মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় ৬৩টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতি বিভাগে ১ জন আদিবাসী ও ১ জন মুক্তিযোদ্ধার সন্তান ভর্তি করা হবে। তবে প্রতিবন্ধীদের জন্য ১৩টি আসন বরাদ্ধ রাখা হলেও সবগুলো বিভাগে প্রতিবন্ধী কোটা নেই। এবার নতুন তিনটি বিভাগসহ ২৫টি বিভাগে কোটাসহ ১ হাজার ৩৯৩ টি আসনের বিপরীতে ৩০ হাজার ১৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫৫ ঘ.