২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭৯৫ আসনের বিপরীতে মোট ২১ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলে JNU লিখে একটি Space দিয়ে ইউনিটের নাম লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে 9934 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫২ ঘ.