ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রোববার নয়জনকে বহিষ্কার করা হয়েছে।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় ইংরেজী প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দিনে জুনিয়র দাখিল পরীক্ষায় পাঁচজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্যে বহিষ্কার করা হয়। জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন এবং যশোর বোর্ডে একজনকে বহিষ্কার করা হয়।
গত ৪ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষায় এবারই প্রথম অভিন্ন সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৫১ ঘ.
bdnews24