ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল শনিবার বিকালে প্রকাশিত হয়েছে।
'ক' ইউনিট পরীক্ষার সমন্বয়ক ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফলাফল বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট admission.univdhaka.edu থেকে জানা যাবে।
গত শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী অংশ নেন।
'ক' ইউনিটের অধীন পাঁচটি অনুষদে ১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24