২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের আসন বিন্যাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় এ পরীক্ষা হবে। ২০১০-১১ শিক্ষাবর্ষে 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষায় সাতশ ৯৫টি আসনের বিপরীতে ২১ হাজার দুশটি আবেদন জমা পড়েছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৭ জন। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোল নম্বর অনুযায়ী ১০০০০১ থেকে ১০৭১১০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ১০৭১১১ থেকে ১০৮০১০ পর্যন্ত পোগোজ স্কুলে, ১০৮০১১ থেকে ১১০৪৫ পর্যন্ত কবি নজরুল সরকারি কলেজে, ১১০৪৫৬ থেকে ১১১৩৫৫ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে, ১১১৩৫৬ থেকে ১১২৪৫৯ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে, ১১২৪৬০ থেকে ১১৩৭০০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে, ১১৩৭০১ থেকে ১১৫১৫০ পর্যন্ত কেএল জুবিলী স্কুল ও কলেজে, ১১৫১৫১ থেকে ১১৫৬৫০ পর্যন্ত ইষ্ট বেঙ্গল ইনষ্টিটিউশনে, ১১৫৬৫১ থেকে ১১৬৮৫০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে, ১১৬৮৫১ থেকে ১১৮০০০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (বুয়েট), ১১৮০০১ থেকে ১১৮৫০০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি গালর্স স্কুলে (বুয়েট), ১১৮৫০১ থেকে ১২০৩০০ পর্যন্ত সিদ্ধেশরী বিশ্ববিদ্যালয় কলেজে (মগবাজার, ঢাকা) এবং ১২০৩০১ থেকে ১২১২০০ রোল নম্বর পর্যন্ত সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় (শান্তিনগর, ঢাকা) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪৬ ঘ.