২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় এলাকায় ছয় বোমা

যশোর শহরের একটি বিদ্যালয় এলাকা থেকে হাতে তৈরি ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

যশোর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের একটি বিদ্যালয় এলাকা থেকে হাতে তৈরি ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ভোলা ট্যাঙ্ক রোডের সেবা সংঘ বালিকা বিদ্যালয় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বোমাগুলো টিনের কৌটায় স্কচ টেপ মুড়িয়ে তৈরি করা। এলাকাবাসী বোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.