২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি উপাচার্যের কুশপুতুল পোড়ালো ছাত্রলীগ

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথের অপসারণ দাবি করে তার কুশপুতুল দাহ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথের অপসারণ দাবি করে তার কুশপুতুল দাহ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ছাত্রলীগ। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ শেষে উপাচার্যের কুশপুতুল দাহ করা হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমএ মবিন, সদস্য শাহাদাদ হোসেন শুভ, আবু হাসান লাভলু প্রমুখ। আগামী বৃহস্পতিবারের মধ্যে উপাচার্যকে অপসারণের দাবি জানান মবিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে দাবি করে তিনি বলেন, "উপাচার্য নীতিশ চন্দ্রকে অপসারণের দাবিতে গত ২৯ অগাস্ট থেকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। এরপর থেকে পরীক্ষাসহ সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪২ ঘ.