গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ ডিসেম্বর।
সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে বলে বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৮ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
উচ্চ মাধ্যমিক মানবিক শাখায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা www.nu-ba.info, ব্যবসায় শিক্ষার ছাত্র-ছাত্রীরা www.nu.bbs.info এবং বিজ্ঞান গ্র"পের ছাত্র-ছাত্রীরা www.nu-bsc.info ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন ফরম পাঠাতে পারবে।
যেসব শিক্ষার্থী এখনো অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়নি, তাদের শিগগিরই প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেয়ার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.
bdnews24