২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩০ অক্টোবর) শুরু হবে। চলবে ২ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩০ অক্টোবর) শুরু হবে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পরীক্ষা হবে একঘণ্টা। পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। এছাড়া ক্যাম্পাসের প্রবেশ পথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও টানানো থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে A-3 (দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), ১১টা থেকে A-4 (আরবী ও ইসলামিক স্টাডিজ), দুপুর ১টা থেকে A-5 এবং G (ভাষা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স ও ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি), বিকাল সাড়ে ৩টা থেকে A-6 (নাট্যকলা ও সংগীত এবং চারুকলা) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে A-1 (বাংলা), ১১টা থেকে A-2 (ইংরেজি), দুপুর ১টা থেকে E-1 (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং ফোকলোর) এবং বিকাল সাড়ে ৩টা থেকে E-2 (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে B (আইন ও বিচার), ১১টা থেকে F-1 (ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান), দুপুর ১টা থেকে F-2 (উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যা) এবং বিকাল সাড়ে ৩টা থেকে F-3 (ভূ-তত্ত্ব