২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবিরকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল থেকে রোববার দুপুরে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোিেন্টফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল থেকে রোববার দুপুরে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আটক সেলিম রেজা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মতিহার থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর ৩টার দিকে ছাত্রলীগ কর্মীরা হল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আবাসিকতা না থাকলেও তিনি হলে অবস্থান করছিলেন। সেলিমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী মারা যান। পুলিশ বলেছে, ওই সংঘর্ষের সময় শিবির বিভিন্ন হলে হামলা চালায়। এর মধ্যে এস এম হলে শিবিরের হামলায় ফারুক নিহত হন। তার লাশ উদ্ধার করা হয় হলের পিছনের একটি ম্যানহোল থেকে। হামলা ও খুনের ঘটনায় মতিহার থানায় করা মামলায় রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোিেন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.