২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে সংঘর্ষ: মামলা দায়ের

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ ও ছাত্রবাসে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

রংপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ ও ছাত্রবাসে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার রাতে রংপুর কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন সংগঠনের হীরক গ্র"পের নেতা নিপুন। মামলার আসামিরা হলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা নজরুল ইসলাম, শিক্ষক ডা. নুরুন্নবী লাইজু, ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি পুলক (৫ম বর্ষ), সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৫ম বর্ষ), আবু সুফিয়ান (৫ম বর্ষ), রজ্জা ফিরোজ (৫ম বর্ষ), মোস্তফা আলবানী (৫ম বর্ষ)। এখানে কলেজের দুই শিক্ষককে করা হয় হুকুমের আসামি। মামলার অভিযোগে বলা হয়, শনিবার রাত ১১টার দিকে পুলক, সঞ্জয়, আবু সুফিয়ান, রজ্জা ফিরোজ ও মোস্তফা আলবানী কলেজের ছাত্র এবং তাদের ভাড়াটে বহিরাগত সন্ত্রাসী নিয়ে দা, বল্লম ও আগ্নেয়াস্ত্রসহ বাদী ও তার রুমমেটকে হত্যার জন্য ক্যম্পাসে মুক্তা ছাত্রবাসের ৩৯ নম্বর কক্ষে হামলা করে। তারা বাদীর কক্ষে ঢুকে আসবাবপত্র ও বইপত্র তছনছ ও ভাংচুর করে। আসামি পুলক বাদীর ল্যাপটপ ও দামী মোবাইল ফোন সেট নিয়ে যান। অপর আসামিরা ৩৮, ৪৭, ও ৪৮ নম্বর কক্ষে থাকা ছাত্রদের মেরে রক্তাক্ত জখম করে। চিৎকার শুনে অন্যান্য রুমের ছাত্ররা এগিয়ে এলে আসামিরা চলে যায়। এ ব্যাাপারে কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা মামলা দায়ের করার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে ডা. নুরুন্নবী লাইজু বলেন, তাকেসহ দুই শিক্ষককে আসামি করে মামলা করার কথা তিনি শুনেছেন। তিনি বলেন, পুরো ঘটনা পরিকল্পিত ও সাজানো। ছাত্রলীগের দু'পক্ষের সমস্যায় শিক্ষকদের জড়িত করা হয়েছে। ওই ঘটনায় তাদের দূরতম সম্পর্কও নেই। রংপুর মেডিকেল কলেজ শাখার নবগঠিত কমিটির ছাত্রলীগ সভাপতি পুলক জানান, মামলার বাদী নিপুন ছাত্রদলের একজন চিহ্নিত সন্ত্রাসী। জোট সরকারের আমলে তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। মহাজোট ক্ষমতায় আসার পর ছাত্রলীগ হয়েছে। কলেজের কমিটি গঠন নিয়ে শনিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর রংপুর মেডিকেল কলেজ বন্ধ করে ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে বলে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.