রাজশাহী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ৩০ জনকে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রুয়েট প্রশাসনের কর্মকর্তারা সন্ধ্যার পর জরুরি সভায় বসেছেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে এবং প্রশাসন ভবনে ভাংচুর চালায়। এ সময় তারা একটি পিকআপ ভ্যানও ভাংচুর করে।
শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা-রাজশাহী সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, তড়িৎ কৌশল বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাস থেকে 'টমটম' (ঘোড়ার গাড়ির) শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রাজশাহী বাস টার্মিনালের কাছে পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের একটি ঘোড়ার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে শিক্ষার্থী নুরুজ্জামান, জুয়েল, রবিন, রেজা ও রতন আহত হন।
এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির পর বিষয়টি সুরাহায় টার্মিনালে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে ছাত্ররা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈঠকের এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা লাটিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা রেজা ও রতনকে আটক করে বেধড়ক মারপিট করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
শিক্ষার্থীদের মারপিটের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা রুয়েটের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভ থামাতে পুলিশ রেজা ও রতনকে ক্যাম্পাসে নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে পার্শ্ববর্তী কাজলায় শ্যামলী এন্টারপ্রাইজের কাউন্টারে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করে।
এতে তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক সেলিম হোসেন, শিক্ষার্থী কল্লোল, শহীদুল
bdnews24