২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের মামলা গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের অভিযোগটি শুক্রবার রাতে মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের অভিযোগটি শুক্রবার রাতে মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এ মামলায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত সংখ্যক ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এম কামরুজ্জামান বুধবার মামলা করতে গেলে শাহবাগ থানা পুলিশ তা অভিযোগ আকারে গ্রহণ করে। ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে সোমবার ঢাবিতে সংগঠনের পদপ্রাপ্ত ও 'বঞ্চিত' পক্ষের মধ্যে বেশ কয়েকঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন আহত হয়। ওই সময় ছাত্রলীগের কর্মীরাও সশস্ত্র অবস্থায় মহড়া দেয়। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের মদদেই টুকুর ওপর হামলা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার শাহবাগ থানায় দায়ের করা অভিযোগটি প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ছাত্রদলের মামলায় অভিযোগ করা হয়, টুকুকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের মিছিলে সে দিন হামলা হয়। অভিযুক্ত ১৪ জনই বিভিন্ন হলের ছাত্রলীগ নেতা-কর্মী। তবে তাদের কারোরই সাংগঠনিক পরিচয় উল্লে