২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রধারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে সংশয়ে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষে জড়িত অস্ত্রধারী এবং সংঘর্ষের পরে অস্ত্র নিয়ে মিছিলকারীদের নাম-পরিচয় জানতে পারলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষে জড়িত অস্ত্রধারী এবং সংঘর্ষের পরে অস্ত্র নিয়ে মিছিলকারীদের নাম-পরিচয় জানতে পারলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। গ্রেপ্তার করতে পারেনি বহুল আলোচিত পিস্তলধারী পাশাকে। ঠিক হয়নি সংঘর্ষের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির বৈঠকের দিনক্ষণ। এছাড়া শাহবাগ থানায় ছাত্রদলের দায়ের অভিযোগটিও মামলা হিসেবে নেয়নি পুলিশ। গত সোমবার ভোর থেকে ছাত্রদলের দু'পক্ষের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষ ও গোলাগুলি হয়। সংঘর্ষের পর ক্যাম্পাসে দেশি অস্ত্র (রামদা, কিরিচ, রড, পাইপ ইত্যাদি) নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। সংঘর্ষের সময় ছাত্রদলের এক অংশকে ছাত্রলীগের এক অংশ সাহায্য করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আট ছাত্রদল নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ শ' জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। অস্ত্রধারীদের রাজনৈতিক পরিচয়: পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার নুরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছবিগুলো দেখে আমরা এদের পরিচয় বুঝতে পেরেছি। এরা কারা তা মোটামুটি জানতে পেরেছি। ছাত্র হিসেবে তাদের নাম-ধাম জেনেছি। আরও যাচাই বাছাই চলছে। এদের রাজনৈতিক পরিচয় নেই বললেই চলে। দু'-একজন হয়তো কোনো গ্র"পের সঙ্গে চলাফেরা করে।" ছাত্রদলের অভিযোগ: শাহবাগ থানায় ছাত্রদলের দায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "মামলা নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক তদন্ত চলছে।" তিনি জানান, ছাত্রদলের অভিযোগে মূলত সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর ওপর হামলাকারী হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এ ১৪ জনের সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। এখন দেখার বিষয় এই ছাত্রলীগের নেতা-কর্মীরা আসলেই সংঘর্ষে জড়িত ছিল কি না, বা থাকলেও তারা টুকুকে মারধরে অংশগ্রহণ করেছে কি না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। তিনি বলেন, "অনেকের হয়তো কোনোভাবেই সংঘর্ষে সংশ্লিষ্টতা নেই। হয়তো তারা মিছিলে অংশ নিয়েছিলো। মামলায় যেভাবে বলা হয়েছে সেভাবে সত্যিকারেই তারা ঝাঁপিয়ে পড়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।" ওদিকে পুলিশ মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগটির বাদী ছাত্রদলের আইন সম্পাদক কামরুজ্জামান বৃহস্পতিবার বলেন, "আমরা আদালতে গিয়ে মামলার প্রস্তুতি নিয়েছি। রোববার মামলা দায়ের হবে।" বিশ্ববিদ্যালয় তদন্ত: গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় সোমবারের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশিদকে আহবায়ক ও প্রক্টর কেএম সাইফুল ইসলামকে সদস্যসচিব করে ৮ সদস্যের একটি ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে পুরো ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্ত কমিটির কর্মকাণ্ড সম্পর্কে প্রক্টর সাইফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকে (বৃহস্পতিবার) তদন্ত কমিটির বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার কথা। তবে সদস্যসচিব হিসেবে আমি ভিডিও ফুটেজ, পত্রিকার কাটিংসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছি। আশা করি আমরা দু'সপ্তার মধ্যে তদন্ত শেষ করতে পারবো।" তদন্তে ও ব্যবস্থা নিতে বিলম্ব হলে অস্ত্রধারীদের খুঁজে পাওয়া যাবে কি না