শাবিপ্রবি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন হবে মঙ্গলবার।
নির্বাচন কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এরপর সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে।
আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা দুটি পৃথক প্যানেলে নির্বাচন করছেন।
এর মধ্যে আওয়ামী-বামপন্থী প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও মো. ফারুক উদ্দিন।
বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আছেন ড. মো. সাজেদুল করিম ও মোহাম্মদ তাজউদ্দিন ।
দ্বিবার্ষিক এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৫ জন বলে নির্বাচন কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24