২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ২৪ ও ২৫ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৪ ও ২৫ জানুয়ারি নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৪ ও ২৫ জানুয়ারি নেওয়া হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে কোটার সাক্ষাৎকার আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা দপ্তরে অনুষ্ঠিত হবে আদিবাসী কোটায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ছাত্র উপদেষ্টা দপ্তরের নোটিশ বোর্ডে দেখা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িৎঁ.ধপ.নফ থেকেও এ সংক্রান্ত তথ্য জানা যাবে। সাক্ষাতকারের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে। মুক্তিযোদ্ধার ছেলে-মেয়েদের বাংলাদেশ সরকারের দেওয়া মুক্তিযোদ্ধার মূল সনদপত্র আনতে হবে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা বাবা-মা অথবা আইনগত অভিভাবককে অবশ্যই আসতে হবে। আর আদিবাসী কোটার প্রার্থীদের সনাক্তকরণের প্রমাণপত্র আনতে হবে। এ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত ছাত্র উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ০৭২১-৭৭০০১০ নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.