ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফয়সাল আহাম্মদ রনিকে সভাপতি ও খোরশেদুল আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্য ৩ সদস্য হলেন- সহ-সভাপতি শফিক আহমেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ওসমান তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মো: ফয়জুর মোর্শেদ খান অমি।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ নং ধারা অনুযায়ী জেলা কমিটি হবে ১০১ সদস্যবিশিষ্ট এবং এ কমিটির মেয়াদ হবে ১ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২০৮ঘ.
bdnews24