সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক করা তিন ছাত্র হলেন- ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ছাত্র হাবিব মোর্শেদ, নৃ-বিজ্ঞান বিভাগের সিরাজুল ইসলাম ও উত্তম কুমার রায়।
বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান।
ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি রাম দাসহ এই তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24