২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু ১ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিক্রি ও জমা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিক্রি ও জমা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক (রেজিস্ট্রার) আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটে মোট ২৮টি বিভাগে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারই প্রথম শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) শিক্ষার্থী ভর্তি হচ্ছে। আবেদনপত্র অগ্রণী ব্যাংকের ঢাকার ফার্মগেট শাখা, জাতীয় জাদুঘর শাখা, গাবতলী শাখা এবং জাবি শাখায় পাওয়া যাবে। আবেদনপত্রের দাম প্রতিটি অনুষদের জন্য ৩০০ টাকা এবং প্রতি ইনস্টিটিউটের জন্য ২০০ টাকা। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকের অফিসে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনকারীকে 'ক' ইউনিটভুক্ত (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনি